ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত দলে ফিরলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ৪ জানুয়ারি ২০২৩
ভারত দলে ফিরলেন বুমরাহ
জাসপ্রিত বুমরাহ

শ্রীলংকার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ভারতের ওয়ানডে দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। পিঠের ইনজুরি কাটিয়ে দীর্ঘ ৩ মাস পর দলে ফিরেছেন তারকা এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। 

গেল বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে ছিলেন বুমরাহ। আর এ ইনজুরির কারণেই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপে মাঠে নামতে পারেননি তিনি। যদিও এশিয়া কাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন এই পেসার। এরপরই বাঁধে আবার পুরোনো সেই পিঠের চোট।

দীর্ঘ এই সময়ে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পার করেন বুমরাহ। সেখানেই নিজের রিহ্যাব সম্পন্ন করেন তিনি। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১০ জানুয়ারি। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ এবং ১৫ জানুয়ারি।

Advertisement

শ্রীলংকা সিরিজের ভারতের ওয়ানডে স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদিপ সিং।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!