ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

নিজের ভুল স্বীকার করে 'সরি' বললেন নাসির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৩, ৮ জানুয়ারি ২০২৩
নিজের ভুল স্বীকার করে 'সরি' বললেন নাসির
ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই জাতীয় দলের আশেপাশে নেই নাসির হোসেন। এর মাঝে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়ে ক্রিকেট থেকে দূরে ছিলেনে এই ক্রিকেটার। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আবারো আলোচনায় তিনি।

নাসির এবার খেলছেন ঢাকা ডমিনেটরসে। তাকে করা হয়েছে অধিনায়কও। ট্রফি উন্মোচনের দিন এ নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। ফিরে এসে কেমন লাগছে - তার কাছে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের পর জানতে চান এক সাংবাদিক।

তবে সেই প্রশ্ন শেষ করার আগেই প্রতিক্রিয়া দেখান নাসির। উল্টো সাংবাদিককে প্রশ্ন করেন, ‘আপনি কে ভাই?’ তার এই প্রতিক্রিয়াকে ‘অপেশাদার’ মনে করেছেন সংবাদকর্মীরা। অনেকে তো সমালোচনাই করেছেন।

Advertisement

ব্যাপারটা নাসিরের কান পর্যন্ত গড়িয়েছে। শেষে সেই সাংবাদিকের কাছে সরি বলেন নাসির। শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জেতে ঢাকা। এরপর ওই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন নাসির।

ওই ঘটনা নিয়ে নাসির বলেন, ‘আমি তার জন্য সরি। আসলে আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি না। হয়তো মিরপুরে অনেকদিন ধরে ঢুকি না তো। তার জন্য আমি ব্যক্তিগতভাবে সরি। আপনি কিছু মনে কইরেন না। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত।'

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!