ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিডনিতে ড্র করে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা, সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ৮ জানুয়ারি ২০২৩
সিডনিতে ড্র করে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা, সিরিজ অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়া দল

সিডনিতে শেষ পর্যন্ত ড্র হলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। যার মাধ্যমে হোয়াইটওয়াশ এড়িয়েছে প্রোটিয়ারা। এই ম্যাচ না জিতলেও ঠিকই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে অজিরা।

শেষ দিনের আকাশ ছিল একদম পরিষ্কার। ৬ উইকেটে ১৪৯ রানে রোববারের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সিমন হার্মার ৬ ও মার্কো জানসেন ১০ রানে অপরাজিত ছিলেন। জানসেন (১১) আর এক রান যোগ করে ট্র্যাভিস হেডের কাছে উইকেট হারান।

এরপর কেশব মহারাজকে নিয়ে হার্মার সময় পার করে দেন। তাদের জুটিতে দলীয় স্কোর আড়াইশ ছাড়ায়। ৮১ বলে ৫৩ রান করে থামেন মহারাজ, জুটিটা ছিল ৮৫ রানের। লাঞ্চের পর ধস নামে প্রোটিয়াদের ব্যাটিংয়ে।

Advertisement

তিন রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় তারা। হার্মার (৪৭) তিন রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। কাগিসো রাবাদাকে (৩) ফিরিয়ে ২৫৫ রানে অলআউট করেন নাথান লিয়ন। সর্বোচ্চ চার উইকেট নেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তিনটি পান প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার ৪৭৫ রানের জবাবে ফলো অনে দ্বিতীয় ইনিংস খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। তাদের লড়াই ছিল টিকে থাকার। প্রায় দেড় সেশনে ১০ উইকেট নেয়ার কঠিন মিশন ছিল অজিদের সামনে। যেখানে তারা ২টি উইকেটের বেশি নিতে পারেনি।

১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্বাগতিক দলের ব্যাটসম্যান উসমান খাজা। ২১৩ রান করে সিরিজের সেরা খেলোয়াড় তার সতীর্থ ডেভিড ওয়ার্নার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!