সন্ধ্যায় মাশরাফি-নাসিরের লড়াই, টিকতে হলে জিততে হবে ঢাকাকে
আজকে শেষ হচ্ছে বিপিএলের ঢাকা পর্বের খেলা। মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ দিনের খেলায় যথারীতি সন্ধ্যায় মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হচ্ছে নাসিরের ঢাকা। বিপিএলে টিকে থাকতে হলে জিততে হবে ঢাকাকে। অপর দিকে চতুর্থ জয় নিশ্চিত করতে চাইবে সিলেট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স। খেলাটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও ওটিটি প্লাটফর্ম।
এদিন দুপুরে প্রথম জয়ের খোঁজে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আর অপর খেলায় টানা তিন ম্যাচে জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স লড়বে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে।
.png)
এবারের বিপিএলের আসরে অন্যতম চমক মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। আসরের তিন দিন টানা তিন ম্যাচেই শেষ হাসি হেসেছে তার দল। অথচ আগের আসরগুলোতে সিলেটের কপালে জুটতো নিয়মিত হার। এবার যেন বদলে গেলো চিত্র।
নাসির হোসের ঢাকাকে হারিয়ে চারে চার করতেই নামবে মাশরাফির দল। লো স্কোরিং প্রথম ম্যাচে অধিনায়ক নাসির হোসেনের ঝলকে জিতেছিল ঢাকা।
আজ সন্ধ্যার ম্যাচ হওয়াতে রান উৎসবের সম্ভাবনাই দেখছেন সবাই। সেক্ষেত্রে সিলেটকে হারাতে হলে ঢাকার ব্যাটসম্যানদের নিতে হবে বড় দায়িত্ব।