রোহিত-কোহলিকে ছাড়াই ভারতের টি-২০ দল ঘোষণা
বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে নিউজিল্যান্ড দল। এই সফর শেষেই ভারতের বিপক্ষে রঙ্গিন পোশাকের সিরিজের জন্য উড়াল দিবে তারা। ওইদিকে এই আয়োজনকে সামনে রেখে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অবাক করা ব্যাপার হলো, বিসিসিআইয়ের ঘোষিত দলে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। নেই ওপেনার লোকেশ রাহুলও। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে দলের সেরা তিন ব্যাটসম্যানকেই এ নিয়ে টানা দুটি সিরিজে বাইরে রাখলো ভারতের নির্বাচকরা।
ভারতীয় দলের এই পরিবর্তন কিছুটা নতুনের আভাস দিচ্ছে। তেমনটা জানিয়ে রেখেছিলেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের দ্রাবিড় ইঙ্গিত দেন, সিনিয়রদের ছাড়াই সামনের দিকে তাকাতে চাইছেন তারা।
.png)
শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে কোহলিকে বিশ্রামে দিয়েছিল বোর্ড আর রোহিতের চোটের কথা বলেছিল তারা। দুই শীর্ষ ব্যাটসম্যানের অনুপস্থিতির সিরিজে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান পৃথ্বী শ। রঞ্জিতে চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন পৃথ্বী।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজটি শুরু হবে ২৭ জানুয়ারি। নেতৃত্বে থাকছেন হার্দিক পান্ডিয়া। তার সহকারী হিসেবে কাজ করবেন সূর্যকুমার যাদব।
ভারতীয় টি-২০ স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ, (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, উমরান মালিক, শিভম মাভি, পৃথ্বী শ ও মুকেশ কুমার।