সাক্ষাৎকার দিতে কারা আসবেন, সে বিষয়ে এখনো পরিস্কার কিছু বলেনি বিসিবি। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আগামী মার্চে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগেই হেড কোচ পাওয়া যাবে।
ডোমিঙ্গের বিদায়ের পর ক্রিকেট পাড়ায় গুঞ্জন আবারো টাইগারদের কোচ হিসেবে দেখা যাবে সাবেক কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে। এ বিষয়ে জালাল ইউনুস সংবাদমাধ্যমে বলেন, ‘হাতুরুসিংহের কথা আমি বলতে পারছি না। আমি যেটা জানি, আমরা প্রধান কোচের জন্য চেষ্টা করছি। '
.png)
তিনি আরো যোগ করেন, 'আগামী মাসে একজন বা দুইজন আসবেন ইন্টারভিউ দিতে। নির্দিষ্ট করে আমি কোনো নাম বলতে পারছি না। আপনারা জানেন যে, সামনেই ইংল্যান্ড সিরিজ আছে। ইংল্যান্ড সিরিজের আগে আমরা চেষ্টা করবো একজন প্রধান কোচ নিয়োগ দেয়ার।'
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। প্রায় এক বছর আগে হেড কোচের পদটি ফাঁকা হয়ে যাওয়ায় পরিকল্পনায় কোনো অসুবিধা হলো কি না? এমন প্রশ্নের জবাবে বেশ ইতিবাচক জবাব দিয়েছেন জালাল ইউনুস।
তিনি বলেন, ‘না, পরিকল্পনায় সমস্যা হবে না। এখন বিপিএল হচ্ছে আমাদের হাতে অনেক সময়ও আছে। তার আগেই আমরা ইনশাআল্লাহ কোচ নিয়োগ দিতে পারবো। ইংল্যান্ড সিরিজ থেকেই আমাদের ক্যাম্পেইন শুরু বিশ্বকাপের জন্য। ’