ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২৩

অনিকের সেই ‘ভুল আউটের’ জটিল ব্যাখ্যা বিসিবির   

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৪:৫৩, ১৫ জানুয়ারি ২০২৩
অনিকের সেই ‘ভুল আউটের’ জটিল ব্যাখ্যা বিসিবির   
ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে একের পর এক বিতর্ক যেনো পিছুই ছাড়ছে না। প্রায় প্রতিটা ম্যাচে এডিআরএসের (অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) সিদ্ধান্তে খুশী হতে পারছে না দলগুলো। আর এ নিয়ে মাঠেই ঘটছে নানা রকম বিপত্তি। 

গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের ম্যাচে জাকের আলি অনিকের আউটের পর ক্ষোভে ফেঁটে পড়েন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ জানিয়ে বলেছিলেন, ‘আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে আর কি, কিছু বললে নিষিদ্ধ হয়ে যাব।’ তবে এসব ছাপিয়ে বিসিবি দিয়েছে তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা। 

Advertisement

বিসিবি গত রাতে জাকের আলি অনিকের আউটের ব্যাখ্যায় জানায়, ‘বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বল (এডিআরএস এর ক্ষেত্রে) লেগ স্ট্যাম্পের লাইনে এক শতাংশ অংশে স্পর্শ করলে আম্পায়ার্স কল হিসেবে ব্যাটার আউট হবে।’

ফরচুন বরিশালের বিপক্ষে গতকাল শনিবার চট্টগ্রামে টিভি আম্পায়ারের ভুল আউটের শিকার হন অনিক। মাঠের আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলে রিভিউ নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এডিআরএসে রিপ্লেতে দেখা যায় বল হালকা স্পর্শ করেছে স্টাম্প লাইনে। অর্থ্যাৎ এটি ইনলাইন না থাকায় আইসিসির নিয়ম অনুযায়ী এটি আউট হয় না। 

সে হিসেবে সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষে যাওয়ার কথা ছিল। কিন্তু আউটের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার। হতভম্ব হয়ে যান অনিক, একই অবস্থা হয় ধারাভাষ্যকার হতে শুরু করে সকলেরই।

যখন এটি নিয়ে সমালোচনা তুঙ্গে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতি দিয়ে একটি ব্যখা দেয়। তাতে দেখা যায় আইসিসির আইনই বদলে গেছে বিপিএলে!

বিসিবি জানায় বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি আউট। যদিও টুর্নামেন্টের আগে বিসিবি প্লেয়িং কন্ডিশন জানায়নি। কেবল আম্পায়ারদের অবহিত করা হয় এটি।

প্লেয়িং কন্ডিশনের ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ইন লাইন বলে ধরে নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!