ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩১৭ রানে হারিয়ে লংকানদের বড় লজ্জা দিলো ভারত

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:০৭, ১৫ জানুয়ারি ২০২৩
৩১৭ রানে হারিয়ে লংকানদের বড় লজ্জা দিলো ভারত
ছবি: সংগৃহীত

এমন হার কবে দেখেছে লংকানরা বলাই মুশকিল। এতো বড় ব্যবধানের হার তাদের লজ্জার মাঝেই ফেলেছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার রাতে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের বিরাট ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারত।

শুরুতে নিজেদের প্রথম ইনিংসে শুভমান গিল ও বিরাট কোহলির ঝড়ো সেঞ্চুরিতে ভারত ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান সংগ্রহ করে। এ রানের জবাবে মাত্র ২২ ওভারে ৭৩ রান করে অলআউট হয়ে যায় লংকানরা। এর ফলে ভারত তুলে নেয় ৩১৭ রানের বিশাল জয়। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়।

এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানের ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। যা এতোদিন ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। আজ ভারত ভেঙে দিলো নিউজিল্যান্ডের সেই রেকর্ড।

Advertisement

পাহাড়সম ৩৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই লেজে-গোবরে অবস্থা হয় লংকান ক্রিকেটারদের। ৩৭ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। আর ৭৩ রানে হয়ে যায় অলআউট।

ব্যাট হাতে মাত্র তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে নুওয়ানিন্দু ফার্নান্দো সর্বোচ্চ ১৯ রান করেন। কাসুন রাজিথা করেন অপরাজিত ১৩ রান। আর দাসুন শানাকার ব্যাট থেকে আসে ১১ রান। 

বল হাতে ১০ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ।

এছাড়া ৫ ওভার বল করে ১ মেডেনসহ ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন কুলদীপ যাদব। এবং ৬ ওভার বল করে ২ মেডেনসহ ২০ রান দিয়ে ২টি উইকেট নেন মোহাম্মদ শামি।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!