শাখতার জানিয়েছে ৭০ মিলিয়ন ইউরোতে ব্লুজদের সাথে মাড্রিকের চুক্তি চূড়ান্ত হয়েছে। সাথে পারফরমেন্স সম্পর্কিত আরো কিছু সংযুক্তিসহ চুক্তির মোট পরিমাণ বেড়ে দাঁড়াবে ১০০ মিলিয়ন ইউরো।
স্ট্যামফোর্ড ব্রীজের সাথে ২২ বছর বয়সী এই উইঙ্গারের সাড়ে আট বছরের চুক্তি হয়েছে।
.png)
দীর্ঘ সময় ধরে মাড্রিকের প্রতি আগ্রহী ছিল আর্সেনাল। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটিতে যোগ দেবার দ্বারপ্রান্তে ছিলেন মাড্রিক। কিন্তু শাখতারের ১০০ মিলিয়ন ইউরো দিতে রাজী হয়নি আর্সেনাল।
এ সম্পর্কে আর্সেনালের ম্যানেজার মিকেল আর্তেতা বলেন, আমরা সবসময়ই দলকে শক্তিশালী করতে চেয়েছি। খেলোয়াড়দের উন্নতিতে যা যা করার প্রয়োজন আমরা করার চেষ্টা করি। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় ক্লাবের নিজস্ব কিছু শৃঙ্খলা রয়েছে।
নতুন মালিক টড বোহলির অধীনে প্রথম মৌসুমে ট্রান্সফার মার্কেটে বিপুল পরিমান অর্থলগ্নী অনেকেরই চোখে পড়েছে। ইতোমধ্যেই বøুজরা ইতোমধ্যে এ বাববদ ৪০০ মিলিয়ন পাউন্ডেরও বেশী ব্যয় করেছে।
ক্লাবের এক বিবৃতিতে বোহলি বলেছেন, মিখাইলোকে চেলসিতে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সে দারুন প্রতিভাবান একজন খেলোয়াড়। তাকে পেয়ে দল নি:সন্দেহে শক্তিশালী হবে। আমাদের আক্রমনভাগে মিখাইলো বাড়তি শক্তি যোগাবে। লন্ডনের উষ্ণ অর্ভথ্যনা তার জন্য অপেক্ষা করছে।
গতকাল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ১-০ গোলের জয়ের ম্যাচটির মধ্য বিরতিতে মাড্রিককে স্ট্যামফোর্ড ব্রীজে সমর্থকদের কাছে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় ইউক্রেনিয়ান পতাক গায়ে জড়িয়ে মাঠে প্রবেশ করেন মাড্রিক। শাখতারের হয়ে ৪৪ ম্যাচে মাড্রিক ১২ গোল করেছেন। এর মধ্যে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিনটি গোল রয়েছে।
মাড্রিক বলেন, চেলসিতে আসতে পেরে আমি দারুন খুশি। অসাধারন একটি লিগের এটা অনেক বড় একটি ক্লাব। ক্যারিয়ারের এই মুহূর্তে আমি দারুন একটি সুযোগ পেয়েছি। নতুন সতীর্থদের সাথে মাঠে নামতে মুখিয়ে আছি। গ্রাহাম পটারের অধীনে কাজ করতে ও আরো কিছু শেখার অপেক্ষায় আছি।’
ইতোমধ্যেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে চেলসি দলে ভিড়িয়েছে বেনোয়িট বাডিয়াশিলে, ডেভিড ফোফানা, আন্দ্রে সান্তোস ও ধারের চুক্তিতে হোয়াও ফেলিক্সকে।