আজ সকাল ১১টা ২১ মিনিটে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানান, ‘আজ বুধবার বাফুফে'র দুপুর ২টা ৩০ মিনিটের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এর আগে গতকাল বাফুফে মাধ্যমে জানা গিয়েছিল, বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। ফলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। ফিফার জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে আনতে চায় বাংলাদেশ। এখনো দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
.png)
আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে আজ বুধবার বিস্তারিত জানানোর কথা ছিল। গণমাধ্যম ও ফুটবলপ্রেমীদের মধ্যে এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। সংবাদ সম্মেলনের মাত্র ৩ ঘণ্টা আগে এটি স্থগিত হওয়ায় খানিকটা ধূম্রজালের মধ্যে রয়েছে ফুটবল অঙ্গন।
২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া।