ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হাথুরুর বিষয়ে যা জানালেন সুজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৫, ১৯ জানুয়ারি ২০২৩
হাথুরুর বিষয়ে যা জানালেন সুজন
খালেদ মাহমুদ সুজন

বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন, আবারো বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন শ্রীলংকার চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টা এখন অনেকটাই নিশ্চিত বলা যায়। এবার হাথুরুসিংহের ফেরা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

যদিও হাথুরুর আসার বিষয়ে কিছু নিশ্চিত করেননি সুজন। তবে তিনি বলেছেন, ‘হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে সে এলে ভালো, সে এখানে কাজ করেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে তার অধীনে।’

তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস সে-ও এখন আরো পরিণত, আমাদের জন্য ভালো হবে। সে দ্বিতীয়বার এলে খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানে, বুঝে। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে।’

এছাড়া টি-২০র টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে নিয়েও কথা বলেছেন সুজন। তার ভাষায়, ‘বিসিবিতে আমরা চিন্তা করি বাংলাদেশ ক্রিকেটের জন্য কে ভালো হবে। সেটা যদি হাথুরু হয় বা শ্রীরাম হয়, বা যে কেউ হোক না কেন। বা দুজন হয় সেটাও ভালো, তিনজন হলেও ভালো।’

সুজন যোগ করেন, ‘যেটা দেশের জন্য, দলের জন্য ভালো, সেটা চিন্তা করব। যে আসে সে যেন দেশকে সার্ভিস দিতে পারে। লম্বা সময় যেন কোচিং করাতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!