ক্রিকেট ছাড়াই হতে যাচ্ছে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক!
ক্রিকেট ছাড়াই হতে যাচ্ছে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস। এমনটাই জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তভূক্ত করবে না আয়োজকরা। কারণ এবার তারা ক্রিকেটকে অলিম্পিক গেমসে অন্তর্ভূক্ত করতে চাচ্ছে না।
বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, ২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেট থাকবে না। কিন্তু ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেট না থাকার সিদ্ধান্ত এখনো হয়নি। থাকবে কি থাকবে না সেটা জানা যাবে আগামী অক্টোবরে।
এদিকে নারী ও পুরুষদের ছয়টি করে দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট রাখার জন্য আয়োজকদের প্রস্তাব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
.png)
মূলত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস আয়োজক কমিটি বাছাই করবে কি কি গেমস থাকবে এবং কি কি গেমস থাকবে না। আয়োজক হিসেবে প্রত্যেক দেশেরই সুযোগ থাকে নতুন কিছু গেমস যুক্ত করার।
আর সেই যুক্ত করা গেমসসহ সবগুলো গেমসের তালিকা করে মার্চের মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে জমা দিবে। আর অক্টোবরের মধ্যে কোন কোন গেমস থাকবে এবং থাকবে না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইওসি।
সে হিসেবে অলিম্পিক গেমসে ক্রিকেটের ভাগ্য একপ্রকার ঝুলেই রইলো। আগামী অক্টোবর মাসে মুম্বাইতে অনুষ্ঠিত হবে আইওসি’র সভা। সেখানেই সিদ্ধান্ত হবে ক্রিকেট থাকবে কি থাকবে না।
তবে তার আগে আইসিসি তাদের প্রস্তাব জমা দিয়ে রেখেছে। সেই প্রস্তাব পাস হলে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা ছয়টি করে নারী ও পুরুষ দল সুযোগ পাবে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে অলিম্পিক গেমসে খেলার।