ম্যাচের শুরুতেই ঘরের মাঠে আক্রমণ শাণাতে থাকে লিভারপুল। তবে শুরুতে গোল প্রায় পেয়ে গেছিলো চেলসি। কিন্তু থিয়াগো সিলভার নেওয়া শট রিবাউন্ড হয়ে ফিরে এসে জালে জড়ালেও অফসাউডে গোল বঞ্চিত হয় চেলসি।
এদিন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ তার কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ান। গুরুর মাইলফলক ছোঁয়ার ম্যাচটি জয় দিয়ে রাঙতে চেয়েছিলেন সালাহ-গাকপোরা। তবে তা আর হয়নি।
.png)
শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী পারফরম্যান্সও করছিলো তারা। কিন্তু প্রথমার্ধে গাকপো দারুণ এক সুযোগ মিস করে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ঘরের মাঠে ব্লুজদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ক্লপের শিষ্যদের।
এই ম্যাচ শেষে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের অষ্টম স্থানে অবস্থান করেছে লিভারপুল। অন্যদিকে ২০ ম্যাচ থেকে সমান ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে আছে চেলসি। ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।