[ খেলা ]
৩ দিনে মেসির ৩০ নম্বর জার্সির দাম আকাশচুম্বী
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১৯ জানুয়ারি প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াদ অল-স্টার ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
দুই দলকে ছাপিয়ে ম্যাচটি পরিণত হয় মেসি-রোনালদোর দ্বৈরথে। অনেকের মতে ওই ম্যাচটিই দুই জনের মুখোমুখি শেষ ম্যাচ।
যেখানে ৫-৪ গোলে জয় পয় মেসি বাহিনী। হাইভোল্টেজ ওই ম্যাচের পর পিএসজি ফুটবলারদের জার্সি নিলামে তোলা হয়েছে। ক্লাবটির ১৭ খেলোয়াড়ের সবার জার্সিই নিলামে তোলা হয়।
.png)
তবে নেইমার-এমবাপ্পে-রামোসদের জার্সির তুলনায় মেসির ব্যবহৃত জার্সি নিয়েই বেশি শোরগোল পড়ে। সেই জার্সি নজর কেড়েছে সবার।
এখনও পর্যন্ত নিলামে মেসির জার্সির দাম উঠেছে পঁচিশ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ লাখ টাকা। খবর মার্কা।
জার্সির এই নিলাম চলবে আরও আটদিন। তাই ধারণা করা হচ্ছে লিওনেল মেসির জার্সির দাম আরও বাড়তে পারে।
ডেইলি-বাংলাদেশ/সালি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!