ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওমরাহ পালন করতে সৌদি আরবে শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ২৩ জানুয়ারি ২০২৩
ওমরাহ পালন করতে সৌদি আরবে শাহিন আফ্রিদি
শাহিন আফ্রিদি

ক্রীড়াঙ্গনের মুসলিম খেলোয়াড়দের প্রায়ই ওমরাহ বা হজ্জ্ব পালন করতে দেখা যায়। এবার ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদি।

সৌদি আরবের পবিত্র মক্কা শরিফ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে একটি ছবি পোস্ট করেন আফ্রিদি। ছবিতে তাকে ওমরাহর সাদা কাপড় গায়ে জড়িয়ে থাকতে দেখা যায়।

আফ্রিদির ওমরাহ পালনের ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। টুইটারে ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আফ্রিদি লিখেন, 'আলহামদুলিল্লাহ।' এ পোস্টের নিচে তাকে প্রশংসা করে ভক্তরা নানা ইতিবাচক মন্তব্য করেন। 

Advertisement

সবশেষ টি-২০ বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন আফ্রিদি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন এ পেসার। উল্লেখ্য যে, শহীদ আফ্রিদির মেয়ে আকসা আফ্রিদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহিন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!