ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

উষ্ণ অভ্যর্থনায় মাশরাফী-মুশফিকদের বরণ করে নিলো সিলেটবাসী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২, ২৬ জানুয়ারি ২০২৩
উষ্ণ অভ্যর্থনায় মাশরাফী-মুশফিকদের বরণ করে নিলো সিলেটবাসী
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে দুর্দান্ত সূচনা করেছে নবাগত দল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে আসরে জয়ের ধারা ছুটিয়েই চলছে দলটি। সিলেটবাসীর তাই আনন্দের সীমা নেই। সিলেট পর্ব শুরুর আগে দলকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিলো তারা।

স্বাগতিকদের বরণ করে নিতে শহরজুড়ে ছিলো ক্রিকেটপ্রেমীদের ঢল। নিজ শহরে পৌঁছে অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলো স্ট্রাইকার্স। সবশেষ কবে বিপিএলের কোন দলকে এভাবে বরণ করে নিয়েছে সমর্থকরা সেটা মনে করা কষ্টসাধ্য। ভালোবাসায় সিক্ত হলো সিলেট স্ট্রাইকার্স। 

সিলেটের জনগণ দলকে নিয়ে বাইক র‍্যালির আয়োজন করে। সিলেটের বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে হোটেলে পৌঁছায় স্ট্রাইকার্স। দেখে মনে হতে পারে যেন রাজনৈতিক দলের মিছিল। 

Advertisement

শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে শুক্রবার (২৭ জানুয়ারি) রংপুরের বিপক্ষে নামবে মাশরাফীর দল। এরই মধ্যে ৭ ম্যাচ খেলে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করেছে চায়ের নগরীর দলটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!