ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বের প্রথম অনলাইন কোচ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১২:৩৮, ৩১ জানুয়ারি ২০২৩
বিশ্বের প্রথম অনলাইন কোচ মিকি আর্থার
ছবি: সংগৃহীত

খেলাধুলায় কোচিং ব্যাপারটা সরাসরি উপস্থিত থেকেই সামলানো লাগে, এতোদিন এমনটাই হয়ে আসছে। তবে এবার নতুন এক দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে ক্রিকেট কোচিংয়ে। প্রথমবারের মতো হতে যাচ্ছে অনলাইন কোচিং। যার সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। 

পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মিকি আর্থার। তবে একটু অন্যরকমভাবে। গতানুগতিক কোচ না হয়ে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত অনলাইন কোচ হতে যাচ্ছেন তিনি। অনলাইনে বাবর-রিজওয়ানদের কোচিং করাবেন আর্থার।

পাকিস্তানের সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, আর্থারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। দ্রুত জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্ব পালন করায় এখনই পাকিস্তানে যাওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে সম্ভব নয়। 

Advertisement

তাই আপাতত অনলাইনে পাকিস্তান দলকে কোচিং করাবেন তিনি। পিসিবি তার সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সারাক্ষণ হাজির থাকবেন। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে আর্থারকে দেখা যাবে বাবর আজমদের সঙ্গে।

এদিক ক্রিকেট জনপ্রিয় অনলাইন ক্রিকইনফোও আর্থারের পাকিস্তানের টিম ডিরেক্টর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা এও জানিয়েছে সহকারী কোচ হিসেবে আসতে পারেন গ্রান্ট ব্র্যাডবার্ন। ইসলামাবাদ ইউনাইটেডের রেহান উল হক হবেন দলের ম্যানেজার। 

এর আগে মিকি আর্থার ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। তার সময়ে ২০১৭ সালের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তোলে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!