ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিদায়ের মঞ্চ প্রস্তুত, মাশরাফী চাইলেই হবে 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৪, ৩১ জানুয়ারি ২০২৩
বিদায়ের মঞ্চ প্রস্তুত, মাশরাফী চাইলেই হবে 
নাজমুল হাসান পাপন

মাশরাফী বিন মোর্ত্তজা দেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিন বছর আগে। তবে বিদায়টা তেমনভাবে হয়নি, তিনি ক্রিকেটার হিসেবে যেমনটা সফল। এ নিয়ে এবার কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

পাপন জানিয়েছেন, মাশরাফীর বিদায়ের মঞ্চ প্রস্তুত, শুধু চাইতে হবে তাকে। মাশরাফীকে বিদায় জানানোর সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছে। নড়াইল এক্স‌প্রেস শুধু চাইলেই কেবল তা সম্ভব।

নাজমুল হাসান বলেন, 'ও (মাশরাফী) যদি রাজি হয় খেলার মাধ্যমে। সবাই জানুক যে এটা ওর শেষ ম্যাচ। যাতে সবাই তাকে সেভাবে দেখে। বিদায়টা সাধারণত বিদেশে যেভাবে দেখি আমরাও চাই সেভাবেই হোক।'

Advertisement

নানা সীমাবদ্ধতার পরও বিপিএলের মান আর ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি বস। যদিও জানেন না আগামী বছর কখন হবে এই টুর্নামেন্ট। বিপিএলে সিলেটবাসীর উন্মাদনায় মুগ্ধ বোর্ড সভাপতি ভবিষ্যতে ম্যাচ বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, 'ওদের (অতিথি দেশ) বেশকিছু ট্রামস অ্যান্ড কন্ডিশনস থাকে যেটা মিট করা ঢাকাতেও বেশ কঠিন। এবার আমি এসে যা দেখে গেলাম, সে হিসেবে এখানে এখন যে কোনও দলকে আনা সম্ভব। খুব শিগগিরই খেলা এখানে চলে আসবে। '

নতুন কোচ নিয়েও আশার কথা শোনালেন বিসিবি সভাপতি। চন্ডিকা হাথুরুসিংহের প্রত্যাবর্তন এখন ওপেন সিক্রেট। মাঝের অনিশ্চয়তার গুঞ্জন, খুব একটা ছুঁয়ে যাচ্ছে না তাকে। নতুন হেড কো‌চের আগম‌নের সময়ও ব‌লে দি‌লেন নি‌র্দিষ্ট ক‌রে।

বিসিবি সভাপতি আরো বলেন, 'হাথুরুসিংহে কিংবা অন্য কোনও কোচ আমাকে তো কিছু বলে নাই। কোচ পেয়ে যাব ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে এটাতে কোনও সন্দেহ নেই। আমাদের শর্ট লিস্টে যারা আছে সেখান থেকেই পেয়ে যাব।'

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!