ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে আর তামিমকে দেখা যাবে না

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০২, ৭ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলে আর তামিমকে দেখা যাবে না
তামিম ইকবাল

খুলনা টাইগার্সের তারকা ক্রিকেটার তামিম ইকবালকে চলতি বিপিএলে আর দেখা যাবে না। পুরনো পিঠের চোটের কবলে পড়ে চলমান বিপিএল আসর থেকে ছিটকে গেছেন দেশসেরা এ ওপেনার। তামিমের না থাকার বিষয়টি জানিয়েছে খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। 

সুজন বলেন,  তামিমের একটু সমস্যা ছিল। ব্যাক স্ট্রেইন ছিল তাই  ব্যাংকক থেকে ইনজেকশন নিয়েছিল। ওখানে আবার ভুগছে মনে হয়। আজকে আমাদের দলের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও আমার সঙ্গে কথা বলতে এসেছিল। ইনজুরির সমস্যা থাকাতে সামনে যেহেতু ইংল্যান্ড সিরিজ আছে তাই বড় চিন্তা এখন এটা। এজন্য তামিমকে ব্রেক দেওয়ার চিন্তা করছি।

তিনি আরো বলেন, এখন বিপিএল খেললে হয়তো আরো খারাপ কিছু হতে পারে। দলের ফ্র্যাঞ্চাইজি ওকে টাকা দিয়েই নিয়েছে আমি মনে করে সবার আগে দেশ। আমাদের মালিকরাও সেটা ভালোভাবে বুঝবে।

Advertisement

আজকে যদি পরিস্থিতি ভিন্ন হতো আমরা কোয়ালিফাই করেছি বা আমরা কোয়ালিফায়ারের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলব সেটা হয়তো ভিন্ন হতো। কিন্তু আমাদের সে সুযোগটা এখন নেই। আমার মনে হয় সে কারণে আমরা তামিমকে নিয়ে আর ভাবছি না। সে ওয়ানডে দলের অধিনায়ক আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে। সুতরাং ওরে একটা ব্রেক দেওয়াটা আমি মনে করি যে উচিত। আমার মনে হয় না আর বিপিএলে থাকবে সে,সুজন যোগ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!