এদিন একাদশে ছিলেন না প্যারিস সেইন্ট জার্মেইনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কিলিয়ান এমবাপ্পে। তার অভাবটা ভালোই বোধ করেছে ক্রিস্টোফ গালতিয়েরের দল। এ সুযোগে পিএসজিকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মার্সেই।
দলের তারকা ফুটবলার মেসি, নেইমার ও সার্জিও রামোস থাকলেও কেউই এদিন নামের প্রতি পুরোপুরি সুবিচার করতে পারেননি। যদিও খেলায় একমাত্র গোলটি সার্জিও রামোসই করেছেন। আবার তিনিই অফসাইডের ভুলে দলকে গোল পাওয়া থেকে বঞ্চিত করেন।
.png)
পেনাল্টিতে অ্যালেক্সিজ সানচেজের গোলে পিছিয়ে পরে পিএসজি। এরপর প্রথমার্ধের যোগ করা মিনিটে নেইমারের দারুণ একটি কর্নারে রামোসের হেডের গোলে সমতা ফেরায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে রুসলান মালিনোভস্কির বুলেট গতির শট পিএসজির জাল খুঁজে নেয়। এরপর যোগ করা সময়ে রামোসের অফসাইড ভুলে একটি সুবর্ণ সুযোগ নষ্ট হলে খেলায় হেরে যায় পিএসজি।