ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইসলামী সঙ্গীত গাইলেন মেহেদী মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৩
ইসলামী সঙ্গীত গাইলেন মেহেদী মিরাজ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফরচুন বরিশালের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলের জন্য ব্যাট-বলে সমান পারফর্ম করেন মিরাজ।

চলমান বিপিএলে এখন পর্যন্ত বরিশালের হয়ে ১৩৯ রান ও ৫ উইকেট শিকার করেছেন মিরাজ।

বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন মেহেদী হাসান মিরাজ। সেখানে দেখা গেছে- নিজে গাড়ি ড্রাইভ করছেন এই অলরাউন্ডার, পাশাপাশি গাইছেন ‌‘আল্লাহ আমার রব এই রবই আমার সব’ ইসলামী সঙ্গীতটি।

Advertisement

মিরাজের সঙ্গে গাড়িতে থাকা আরো একজন তার সঙ্গে কণ্ঠ মেলান ও ভিডিও ধারণ করেন।

ঐ ভিডিওর ক্যাপশনে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারা নিজের জন্য একটি আশীর্বাদ। আমরা কখনই আমাদের স্রষ্টাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন এবং তার অসংখ্য অনুগ্রহের জন্য।

ভিডিওটি দেখুন

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!