তার সঙ্গে মাস সেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। তিনি সবাইকে পেছনে ফেলেন। ক্লাবের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় এক বিশাল মাছ।
জনপ্রিয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজেদের ফেসবুকে ও টুইটারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করে।
.png)
ডেইলি স্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি মাসে সোরলোথ ৪ ম্যাচে ৩ গোল করেন। চলতি মৌসুমে তিনি ১৬ ম্যাচ থেকে ৮ গোল আদায় করে নিয়েছেন। এতে করে তার ক্লাব লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে।
একজন শেফের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর এ নিয়ে ট্রলেরও শিকার হচ্ছেন তিনি। টুইটারে এক ব্যক্তি লিখেন, সবচেয়ে মূল্যবান মাছ। আরেকজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেন, এটি দিয়ে তিনি ফিস ফ্রাই বানাবেন।
২০২১ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে রিয়াল সোসিয়েদাদে ধারে খেলতে আসেন আলেকজান্ডার সোরলোথ। এরপর দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিণত হন এ নরওয়েজিয়ান।