ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমারদের হতাশার হার, খেপেছেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩
নেইমারদের হতাশার হার, খেপেছেন কোচ
ক্রিস্তফ গালতিয়ের

কিছুদিন পরই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। কিন্তু ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে দলটি। সবশেষ লিগ ওয়ানে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা। চলতি বছরে এটি তাদের চতুর্থ হার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেছেন, ‘আমি ক্ষিপ্ত, কারণ শুরুটা বিপর্যয়ের মতো ছিল। এক গোল হজমের পরও আশা ছিল। এরপর আমরা তিন গোল হজম করে বসলাম। ৩-১ গোলে পিছিয়ে পরার ম্যাচে ফেরাটা আরো কঠিন কাজ।’

এরপর তিনি বলেন, ‘মোনাকোর বিপক্ষে মেসি-এমবাপ্পের মতো তারকারা ছিলেন না। কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিল। খেলোয়াড় ও সমর্থক - সবার জন্যই সময়টা খারাপ যাচ্ছে। মঙ্গলবার আমাদের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে।’

Advertisement

গালতিয়ের যোগ করেন, ‘শক্তি ও আত্মবিশ্বাস পেতে সবার এক সাথে বসতে হবে। বিশ্বকাপ বিরতি শেষে খেলা শুরু হওয়ার পর আমরা অনেক গোল হজম করেছি। আমাদের আত্মবিশ্বাস পেতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!