ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাব্বিরের পুরো টুর্নামেন্টে ৩০ রান, ফাইনালের দিনই স্ত্রীসহ ছাড়লেন দেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
সাব্বিরের পুরো টুর্নামেন্টে ৩০ রান, ফাইনালের দিনই স্ত্রীসহ ছাড়লেন দেশ
সাব্বির রহমান ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

বিপিএলে পুরো টুর্নামেন্টে মাত্র ৩০ রান টেনেটুনে জোগাড় করেছেন ‘হার্ডহিটার ব্যাটসম্যান’ তকমা পাওয়া সাব্বির রহমান। এর মধ্যে সর্বোচ্চ ইনিংস ১১ রানের। বৃহস্পতিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল নবম আসর। এবার চতুর্থ বারের মতো শিরোপা জিতেছে কুমিল্লা।

বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট যখন নিজেদের শিরোপার লড়াইয়ে মেতেছে তখন স্ত্রীকে নিয়ে দেশের বাইরে উড়াল দিয়েছেন সাব্বির রহমান।
 
এদিন সন্ধ্যায় নিজের অফিসিয়েল ফেসবুক পেজে একটি পোস্ট করেন এই ক্রিকেটার। যেখানে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবিসহ দুজনের পাসপোর্টের ছবি শেয়ার করেন তিনি।

ক্যাপশনে চারটা ইমুজি দিলেও কিছুই লিখেননি। তবে পাসপোর্টের বোর্ডিং পাসে কাতার লেখা দেখে ধারণা করা হচ্ছে স্ত্রীসহ কাতার উড়াল দিচ্ছেন সাব্বির। 

Advertisement

বিপিএলের এবারের আসরে সাতটি দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে খুলনা টাইগার্স। দলটির অন্যতম সদস্য ‌‘হার্ডহিটার ব্যাটসম্যান’ এর তকমা পাওয়া ক্রিকেটার সাব্বির রহমান। 

খুলনার হয়ে টুর্নামেন্ট জুড়ে পাঁচটি ম্যাচ খেলেন সাব্বির। এর মধ্যে একটি চারও মারতে পারেননি তিনি। তবে ছক্কা হাঁকিয়েছেন একটি। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নবম আসরের সমাপনী দিন দেওয়া হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকার পুরস্কার। টুর্নামেন্টের ফাইনালে সিলেটকে ৭ উইকেটে হারায় কুমিল্লা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!