ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বার্সায় মেসির ফেরা প্রসঙ্গে মুখ খুললেন তার বাবা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
বার্সায় মেসির ফেরা প্রসঙ্গে মুখ খুললেন তার বাবা
ফাইল ছবি

আগামী মৌসুমে কোথায় থাকবেন লিওনেল মেসি- এ নিয়ে বহুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে তার চুক্তি নবায়নের বিষয়টি এখনো পেন্ডুলামে দুলছে। অন্যদিকে কাতালান ক্লাব বার্সেলোনায় মেসির ফেরা নিয়েও চলমান রয়েছে আলোচনা।

এরই মধ্যে হঠাৎ করে বার্সেলোনায় মেসির বাবা জর্জ মেসির সফর আলোচনায় নতুন মোড় এনে দিয়েছে। তাৎক্ষণিকভাবে সেখানে যাওয়ার কারণ বলেননি তিনি। তবে ঘণ্টা কয়েক পর এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন জর্জ মেসি। সেখানে সফরের কোনো কারণ জানাননি তিনি। শুধুমাত্র বার্সায় মেসির ফেরা নিয়ে কথা বলেছেন।

মেসির সঙ্গে বছরের মাঝামাঝিতে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তার সঙ্গে পিএসজি নতুন চুক্তি নবায়নে প্রস্তুত বলে জানা গেছে। কিন্তু মেসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সম্মতি না আসায় পরবর্তী মৌসুমে প্যারিসে তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে, মেসির বাবাও তার বার্সায় ফেরা নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি চান না ছেলে লিও তার সাবেক ক্লাবে ফিরে যাক!

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’কে দেওয়া মন্তব্যে জর্জ মেসি জানিয়েছেন, ‘আমি মনে করি না যে লিও আবারো বার্সেলোনার জার্সি গায়ে তুলবে। তার ফেরা নিয়ে আমাদের এখনো কথা হয়নি। লাপোর্তার পক্ষ থেকে কোনো অফার করা হয়নি। এমনকি তার সঙ্গে আমাদের কোনো কথাও হয়নি।’

মেসির বর্তমান ক্লাব পিএসজি খুব করে চাচ্ছে তিনি যেন দলের সঙ্গে ফের চুক্তিবদ্ধ হন। যদিও ফ্রান্স জাতীয় দলের সাবেক ফুটবলার জেরোমি রোথেন মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর প্রক্রিয়াকে ‘ভ্যারি ব্যাড আইডিয়া’ বলে উল্লেখ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!