[ খেলা ]
সপরিবারে ওমরাহ পালন করছেন মিরাজ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে জাতীয় দলের ক্রিকেটারদের কয়েকজন পবিত্র ওমরাহ পালন করা নিয়ে ব্যস্ত। বিপিএল চলাকালে তিন দিনের সময় পেয়ে ওমরাহ পালন করে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
বিপিএল শেষে ওমরাহ পালন করতে গিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিম। এই পেস বোলারের ওমরাহ পালনের সংবাদ আসতে না আসতে জানা গেল, মুসলিমদের ধর্মীয় এই কার্যক্রম পালন করতে গেছেন আরেক জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
এই অফস্পিনার নিজের পুরো পরিবার নিয়েই ওমরাহ পালন করতে গিয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কার হেরেম শরীফে নামাজ শেষে এই ক্রিকেটার সেখান থেকে নিজের ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন।
যেখানে তিনি লিখেছেন, ‘জীবন হচ্ছে ক্রমাগত আল্লাহ থেকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হওয়া। তাই আসুন, জীবনটা আল্লাহর জন্যই উৎসর্গ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাদের মধ্যে থাকার তৌফিক দান করুন যারা তার পথে জীবন পরিচালনা করেন।’
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!