টাইগার শিবিরের অভিজ্ঞ এই দুই তারকা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আলাদা আলাদা পোস্ট করেন। নিজের একটি ছবি পোস্ট করে মুশফিক ক্যাপশনে সমর্থকদের সালাম জানান। আর সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করে রিয়াদ ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন।
পবিত্র ওমরা পালন শেষে কবে দেশে ফিরবেন এই দুই তারকা তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের অনশীলন শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন তারা।
.png)
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশে আসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারপরই শুরু হবে অনুশীলন ক্যাম্পে। তার আগেই ফিরতে পারেন মুশফিক-রিয়াদ।
উল্লেখ্য, কয়েক দিন আগে পেসার তাসকিন আহমেদ গিয়েছিলেন ওমরাহ হজ পালন করতে। এছাড়া তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আর বিপিএলের মাঝপথেই ওমরাহ করতে গিয়েছিলেন সাকিব আল হাসানও।