ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালের কিংবদন্তি ফুটবলার আমারো মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৩
রিয়ালের কিংবদন্তি ফুটবলার আমারো মারা গেছেন
তারকা ফুটবলার ও অনারারি প্রেসিডেন্ট আমানসিও আমারো

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ও অনারারি প্রেসিডেন্ট আমানসিও আমারো মারা গেছেন। মৃত্যুর সময় এই তারকার বয়স হয়েছিল ৮৩ বছর।

মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে এ কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর খবর জানিয়েছে রিয়াল মাদ্রিদ।  

রিয়ালের হয়ে সফলতম এক ক্লাব ক্যারিয়ার পার করেছেন আমারো। ইউরোপের অন্যতম সেরা ক্লাবটির হয়ে ৪৭১টি ম্যাচ খেলেন এই ফরোয়ার্ড। তাতে তার গোলের সংখ্যা মোট ১৫৫টি।

Advertisement

১৯৬২ সালে দেপোর্তিভো লা করুনা থেকে রিয়ালে যোগ দেন আমারো। এরপর রিয়ালের হয়ে ক্লাব ক্যারিয়ারে মোট ৯টি লা লিগা ও একটি ইউরোপিয়ান কাপ জেতেন আমারো। ১৯৬৪ সালে স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পথেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন আমারো। তার হাত ধরে ১৯৮৪ সালে রিয়ালের যুবদল কাস্তিয়া দ্বিতীয় বিভাগের শিরোপা জেতে। গত বছর রিয়ালের কিংবদন্তি পাকো জেন্তোর মৃত্যুর পর অনারারি প্রেসিডেন্ট নির্বাচিত হন আমারো।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!