ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন প্রেমে নেইমারের বাবা, প্রেমিকা কে জানেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
নতুন প্রেমে নেইমারের বাবা, প্রেমিকা কে জানেন?
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে নিয়ে সারাবছরই আলোচনা চলতে থাকে। তবে এবার নিজের জন্য নয়, বরং বাবার নেইমার সিনিয়রের জন্য নতুন করে আলোচনায় তিনি। কারণ নতুন প্রেমে মজেছেন নেইমারের বাবা!

শুক্রবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে, নেইমারের বাবার সঙ্গে তার মা নাদিন গনকালভেসের বিচ্ছেদ হয়েছে সাত বছর আগে। এই সময়ের মাঝে আর কারো সঙ্গে সম্পর্কে না জড়ালেও পরশু নেইমার সিনিয়রের সঙ্গে প্রথম কোনো নারীকে জনসমক্ষে দেখা গেল।

রিও ডি জেনিরোয় কার্নিভ্যাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। নেইমারের বোন রাফায়েল সান্তোস সেই কার্নিভালের সাম্বা স্কুলের একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলেন।

Advertisement

নেইমারের বাবার সঙ্গে যে নারীকে দেখা গেছে, তার নাম মারিয়ানে বের্নাদি সান্তোস। তিনি আবার নেইমারের কাছের বন্ধু আন্দ্রে বের্নাদির মা। আন্দ্রে বের্নাদি নিজেই এই প্রেম জুটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। নেইমারের বাবা ও আন্দ্রের মায়ের মধ্যে বয়সের ব্যবধান ১৩। ২০২১ সালে মাঝামাঝি সময় থেকে নেইমারের বাবার সঙ্গে পরিচয় মারিয়ানের।

নেইমারের বাবার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নেইমারের মা নাদিন গনকালভেসেও নতুন সম্পর্কে জড়িয়েছেন। ২০২০ সালে এই নিয়েও কম আলোচনা হয়নি। ৫৩ বছর বয়সী নাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার ২২ বছর বয়সী প্রেমিককে নিয়ে একটি পোস্ট করে বলেছিলেন, ‘সবকিছু ব্যাখ্যা করা যায় না, তবে এটা বাস্তব।’

সেসময় এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক রসিকতা হলেও নেইমার তার মায়ের পাশেই ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!