[ খেলা ]
আল নাসরে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত
সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় হ্যাটট্রিক পেয়েছেন। শনিবার রাতের ম্যাচে ডাম্যাকের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে তিন গোল করেন তিনি।
রোনালদোর জাদুতে ৩-০ গোলে জিতে আল নাসর। এর দুই ম্যাচ আগে চার গোল করেছিলেন সিআরসেভেন।
এদিন ডাম্যাকের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পাঁচ মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পান তিনি। তার দল আল নাসর ২-০ গোলের লিড নেয়।
.png)
৪৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নাসরকে শেষ ৪৫ মিনিট আটকে রাখতে সক্ষম হয়েছে ডাম্যাক।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!