[ খেলা ]
বিজ্ঞাপনের জন্য ৪ ঘণ্টায় যত টাকা নেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো
অর্থের দিক দিয়ে বিশ্বের অন্য ক্রীড়াবিদদের চাইতে অনেক এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার বাইরেও বিভিন্ন মাধ্যম থেকে তার আয় আকাশচুম্বী। ফুটবল ছাড়া সিআর সেভেন আরো যে কয়েকটি খাত থেকে উপার্জন করেন, তার মধ্যে একটি হলো বিজ্ঞাপন। প্রতি বছরই এ খাত থেকে বিপুল পরিমাণ অর্থ তার অ্যাকাউন্টে ঢোকে।
সম্প্রতি জার্মানির একটি সংবাদপত্রের দুই সাংবাদিক রাফায়েল বুশম্যান এবং মাইকেল উলজিঙ্গার একটি বই প্রকাশ করেছেন। ফুটবল ছাড়া অন্যান্য ক্ষেত্রে ফুটবলারদের কত অর্থ দিয়ে ভাড়া করা যায়, সেই তথ্য রয়েছে বইটিতে।
সেখান থেকেই জানা গেছে, সৌদি আরবের একটি টেলিকম সংস্থা ছবি স্বত্ত্বের জন্য রোনালদোর সঙ্গে চুক্তি করেছিল। সাড়ে ৪ ঘণ্টার জন্য তাকে পেয়েছিল তারা। এর মধ্যে একটি ফটো-শুট, পাঁচটি সই করা জার্সি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো দুটি পোস্ট করার চুক্তি হয়েছিল।
.png)
সেই কাজের জন্য সৌদির ওই টেলিকম সংস্থার কাছে ৯ লাখ ২০ হাজার (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৩০ লাখ ৬৮ হাজার টাকা, প্রতি মুদ্রা ১২৫ টাকা হিসেবে) চায় রোনালদোর সংস্থা। সৌদির সংস্থা সেটি দিয়েও দিয়েছিল। বদলে বিজ্ঞাপনে রোনালদোর ছবি ব্যবহারের অনুমতি মিলেছিল।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!