[ খেলা ]
নিজেদের জালে নিজেরাই গোল দিয়ে বার্সার কাছে হারল রিয়াল
বার্সেলোনা দল
স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এদার মিলিতাওয়ের আত্মঘাতী গোলে লস ব্লাঙ্কোসদের ১-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখেছিল রিয়াল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। তবে লুকা মদ্রিচের শট কেবল জালই কাঁপায়। এরপর দ্বাদশ মিনিটে বল জালে পাঠান বেনজেমা। ভিনিসিয়ুসের চমৎকার এক পাস থেকে তিনি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
খেলার ধারার বিপরীতে ২৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠে রিয়ালের ভুলে বল পেয়ে যায় রাফিনহা। তার থ্রু পাস ধরে বক্স থেকে শট নেন ফ্রাঙ্ক কেসি। কোর্তোয়া সেটি ঠেকিয়ে দিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। এ সময় মিলিতাওয়ের পায়ে লেগে বল জালে চলে যায়।
.png)
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। বেশ কয়েকটি আক্রমণ চালায় দলটি। তবে বার্সেলোনা ডিফেন্ডাররা সব বল ঠিকঠাকভাবে ঠেকিয়ে দেয়। সুযোগ পেলে বার্সাও আক্রমণ চালিয়ে বসে। তবে গোলের দেখা পায়নি আর কেউই। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!