ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী আইপিএলের প্রথম ম্যাচে জিতল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ৫ মার্চ ২০২৩
নারী আইপিএলের প্রথম ম্যাচে জিতল মুম্বাই
ছবি: আইপিএল

ভারতে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নারী আইপিএলের (ডব্লিউপিএল) প্রথম আসর। যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হয়ে হারমানপ্রীত কৌর প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে গড়েছেন ইতিহাস। দলের বড় ব্যবধানে জয়ের ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন তিনি।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান করে মুম্বাই। যেখানে শুধু হারমানপ্রীতই নন, গুজরাটের আরো বেশ কয়েকজন ব্যাটার ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের চালিয়েছেন সজোরে ব্যাট।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন হারমানপ্রীত। ফিফটি করতে তিনি মাত্র ২০ বল খেলেছেন,ব্যাট করেছেন প্রায় ২১৭ স্ট্রাইক রেটে। এছাড়া দেড়শ স্ট্রাইক রেটে ম্যাথিউস ৪৭ এবং ১৮৭ স্ট্রাইক রেটে ৪৫ রান করেছেন অ্যামেলিয়া।

Advertisement

প্রতিপক্ষ গুজরাটের হয়ে স্থানীয় ক্রিকেটার স্নেহ রানা ২টি এবং অজি বোলার অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারহাম ও দেশীয় তানুজা একটি করে উইকেট নেন।

২০৮ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে অল্প রানেই গুটিয়ে যায় গুজরাট। ১৫.১ ওভারে মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ভারতীয় দায়ালান হেমলতা ২৩ বলে ২৯ রান করেছেন। এছাড়া বলার মতো রান করতে পারেননি কোনো ব্যাটারই। ফলে উদ্বোধনী ম্যাচেই ১৪৩ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে গুজরাট।

মুম্বাইয়ের হয়ে কলকাতার মেয়ে সাইকা ইশাক সর্বোচ্চ উইকেট পেয়েছেন। তার বলেই মূলত গুড়িয়ে যায় গুজরাটের ব্যাটিং লাইন-আপ। তবে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ন্যাট শাইভার ব্রান্ট। এছাড়া তারই দেশীয় ইসি ওং ১টি এবং অ্যামেলিয়া ২টি উইকেটে নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!