ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমবার যে অভিজ্ঞতা দেবে নারী আইপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩
প্রথমবার যে অভিজ্ঞতা দেবে নারী আইপিএল
ফাইল ছবি

এবারের নারী আইপিএলের নিলাম আয়োজিত হচ্ছে সোমবার। সেই নিলামে দেখা যাবে অভিনব ঘটনা। এক নারী থাকবেন সেই নিলামের দায়িত্ব। ক্রিকেটারদের নাম ডাকার পাশাপাশি কোন দলে সেই ক্রিকেটার গেলেন, সেই ব্যাপারটিও নিশ্চিত করবেন তিনি।

ক্রিকেটভিত্তিক এক ওয়েবসাইট জানিয়েছে, নিলামের দায়িত্বে থাকছেন মালিকা আদবাণী। তিনি মুম্বাইয়ে থাকেন। মুম্বাইয়ের মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট সংগঠনের কালেক্টর কনসালট্যান্ট হিসাবে যুক্ত রয়েছেন তিনি। এর পাশাপাশি চাকরি করেন আর্ট ইন্ডিয়া কনসালট্যান্টস ফার্মে।

এর আগে ছেলেদের আইপিএলে নিলামের দায়িত্বে থেকেছেন রিচার্ড মেডলি, হিউ এডমিডেস এবং চারু শর্মা। এ বছর মিনি নিলামে দায়িত্বে ছিলেন এডমিডেস। সেদিক থেকে ক্রিকেটের সঙ্গে জড়িত নিলামে এই প্রথম কোনো নারী দায়িত্বে থাকছেন।

Advertisement

নারী আইপিএলে নিলামে উঠবেন ৪০৯ জন ক্রিকেটার। তার মধ্যে ২৪৬ জন ভারতীয়। ১৬৩ জন বিদেশি। আট জন সদস্য দেশের ক্রিকেটারও রয়েছেন। ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস রয়েছে ৫০ লক্ষ টাকা। এছাড়া ৪০ লক্ষ, ৩০ লক্ষ এবং ১০ লক্ষের বেস প্রাইসও থাকছে।

২৪ জন ক্রিকেটার সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রয়েছেন। তার মধ্যে হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা ও এলিস পেরিরা রয়েছেন। বাংলাদেশ থেকে এই তালিকায় আছেন ৯ জন ক্রিকেটার।

নারী আইপিএলের একটি দলে সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার থাকতে পারেন। সর্বনিম্ন ৯ কোটি টাকা ব্যয় করতে হবে। একটি দলে সবচেয়ে বেশি ৬ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!