ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের উইকেটের সমালোচনায় রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ৫ মার্চ ২০২৩
পাকিস্তানের উইকেটের সমালোচনায় রোহিত
রোহিত শর্মা

স্পিন ট্র্যাকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বধের পরিকল্পনায় ব্যর্থ হয়েছে ভারত। ঘূর্ণি পিচ বানিয়েও ঘরের মাঠে সিরিজ হেরেছে রোহিতরা। একই সঙ্গে স্পিন সহায়ক উইকেটের জন্য ইন্দোরের পিচকে ‘বাজে’ রেটিং দিয়েছে আইসিসি।

বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ভারতের উইকেট। সিরিজের তিন ম্যাচ পর সেটা এখন ক্রিকেট পাড়ায় টক অব দ্য টাউন। ঘরের মাঠের উইকেটের এত সমালোচনা কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না রোহিত শর্মা। 

হারের পর গণমাধ্যমের কাছে ভারত অধিনায়ক  বলেছেন, 'পিচ নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। যখনই আমরা ভারতে খেলি, আলোচনায় সব সময় পিচ।'

Advertisement

গত ডিসেম্বর-জানুয়ারিতে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলে পাকিস্তান। রানবন্যার সেই ম্যাচে খেলা গড়ায় পাঁচদিনে। তবে কোনো ফলাফল আসেনি। দুটি ম্যাচই হয় ড্র। সে কারণে পাকিস্তানে ব্যবহৃত পিচকে কাঠগড়ায় তুলেছেন রোহিত।

তিনি বলেন, 'এটা সব সময় নিশ্চিত করার বিষয় নয় যে আমরা ফ্ল্যাট পিচে খেলব এবং ফল আসবে না। পাকিস্তানে তিনটি (আসলে দুটি) টেস্ট ম্যাচ খেলা হয়েছে। লোকেরা বলছিল যে খুবই বিরক্তিকর পর্যায়ে চলে গেছে। আমরা টেস্টকে আপনাদের জন্য আকর্ষণীয় করে তুলছি।'

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!