ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোকে বেঞ্চে বসাতে ঘুম হারাম হয়নি টেন হাগের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ৬ মার্চ ২০২৩
রোনালদোকে বেঞ্চে বসাতে ঘুম হারাম হয়নি টেন হাগের
এরিক টেন হাগ

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন এরিক টেন হাগ। মূলত এরপর থেকে নানা সিদ্ধান্তের কারণে থেকেই আলোচনায় ছিলেন এই কোচ।

রেড ডেভিলসদের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার পর গত বছরের আগস্টে লিভারপুলের বিপক্ষে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ও ইংলিশ ফুটবলার হ্যারি ম্যাগুয়েরকে বেঞ্চে বসিয়ে রাখেন টেন হাগ। 

রোববার আবারও লিভারপুলের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। এখন তাদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। 

Advertisement

ম্যাচটির আগে টেন হাগের কাছে রোনালদোর চলে যাওয়া ও অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরকে বেঞ্চ করানো নিয়ে প্রশ্ন গিয়েছিল। জবাবে তিনি স্পষ্ট করেই বলেছেন, সিদ্ধান্ত নিতে ঘুম হারাম করতে হয়নি তাকে।  

টেন হাগ বলেছেন, আমার এটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে হতো ও মুখোমুখি হতে হতো। এই সিদ্ধান্তগুলোর স্বল্প ও দীর্ঘ মেয়াদী ইম্প্যাক্টও আছে। আমার মনে হয় আপনার সবসময়ই পরিসংখ্যানের দিকটা দেখতে হবে আর দীর্ঘ মেয়াদে এটার পার্শ্বপ্রতিক্রিয়া। আমি এটার ব্যাপারে সচেতন ছিলাম। কিন্তু এটাই আমার কাজ, আমাকে দায়িত্ব নিতে হবে।

‘আমার কাছে কারণ ছিল, সেসব উপযুক্তও ছিল। আর আমি পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারেও জানতাম। এই খেলার ফল নেতিবাচকও হতে পারতো, ফুটবলে এটা বরাবরই সম্ভব। কিন্তু আমি চিন্তিত না। ওই সব রাতগুলোতেও ভালো ঘুমিয়েছি, ক্লাব ও দলের সম্মানের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হতো। এটাই আমার কাজ আর এই দায়িত্ব আমারই নিতে হতো, আমাকে ওই সিদ্ধান্তগুলোর জন্য সামনে আসতে হতো।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!