ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১১ মার্চ শুরু হবে প্রথম বিভাগ হকি লিগ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ৯ মার্চ ২০২৩
১১ মার্চ শুরু হবে প্রথম বিভাগ হকি লিগ
ছবি: সংগৃহীত

তিন বছর পর ফের টার্ফে গড়াচ্ছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের খেলা। আগামী ১১ মার্চ শুরু হবে এবারের আসর। ১২টি দল নিয়ে হবে এবারের প্রথম বিভাগ হকি লিগ।

বৃহস্পতিবার (৯ মার্চ) আসর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের আসরটি হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। সেখানে অংশগ্রহণ করবে ১২টি ক্লাব।  

দলগুলো হলো- ঊষা ক্রীড়া চক্র, রেলওয়ে এসসি, হকি ঢাকা ইউনাইটেড, ওয়ান্ডারার্স ক্লাব, পিডব্লিউডি এসসি, ব্যাচেলর্স এসসি, কম্বাইন্ড এসসি, শিশু-কিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শান্তিনগর স্পোর্টিং ক্লাব ও রায়েরবাজার স্পোর্টিং ক্লাব।

Advertisement

গেল বছরের ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই লিগের দলবদল হলেও তিন মাস পর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াচ্ছে খেলা। সর্বশেষ ২০১৮ সালে প্রথম বিভাগ হকি লিগ অনুষ্ঠিত হয়েছিল। 

আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশন এর সহ সভাপতি জনাব আব্দুর রশিদ সিকদার, জাকি আহমেদ রিপন, সাধারণ সম্পাদক এ কে এম মুমিনুল হক সাইদ, যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ ও লিগ কমিটির সম্পাদক হাজী মো. হুমায়ুন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!