বাছাই পর্বের এই খেলার এশিয়ান মিটের শক্তিশালী গ্রুপ এইচ-এ রাখা হয়েছে স্বাগতিক বাংলাদেশ, ইসলামিক রিপাবলিক অব ইরান ও তুর্কমেনিস্তানকে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ একই সময়ে এবং একই ভেন্যুতে রোববার (১২ মার্চ) শক্তিশালী ইরানের মুখোমুখি হবে।
আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে। যার মধ্যে ২৩ জন বুটার এবং ১২ জন কর্মকর্তা রয়েছে।
.png)
বাংলাদেশ দলের খেলোয়াড়:
গোলরক্ষক: রূপনা চাকমা (সহ-অধিনায়ক), সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল
রক্ষণভাগ; সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাটি কিস্কু, ইতি খাতুন ও উন্নতি খাতুন
মিডফিল্ডার: স্বপ্না রানী, সোহাগী কিস্কু, মাহফুজা খাতুন, নওসন জাহান, মিস রুপা, রেহেনা খাতুন, শামসুন্নাহার (অধিনায়ক), হালিমা আক্তার ও তৃষ্ণা রানী।
ফরোয়ার্ড: শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তানজুম, আইরিন খাতুন ও সৌরভি আখন্দ প্রীতি।
দলনেতা-জাকির হোসেন চৌধুরী, টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর-পল থমাস স্মালি, প্রধান কোচ-গোলাম রব্বানী ছোটন।