ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আফগানিস্তানের নতুন বোলিং কোচ হামিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ১১ মার্চ ২০২৩
আফগানিস্তানের নতুন বোলিং কোচ হামিদ
হামিদ হাসান

আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে জায়গা হারিয়েছেন পাকিস্তানের সাবেক পেস বোলার উমর গুল। তার স্থলাভিষিক্ত হয়েছেন আফগানদের সাবেক পেস বোলার হামিদ হাসান। 

চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান। এর আগে আফগানদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন হামিদ। তার সঙ্গে এক বছরের চুক্তি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি)।

এদিকে ২০২৩ সালের শুরুতেই উমর গুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় এসিসির। নিয়ম অনুযায়ী চুক্তি নবায়ন না করায় দায়িত্ব হারিয়েছেন এ পাকিস্তানি কোচ। 

তবে আফগানদের প্রধান কোচ জোনাথন ট্রট এবং ফিল্ডিং কোচ রায়ান ম্যারোনের সঙ্গে পুনরায় চুক্তি নবায়ন করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, আফগানিস্তানের সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে বিবেচনা করা হয় হামিদকে। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে এবং সবশেষ টি-২০ খেলেছেন ২০২১ বিশ্বকাপে। 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৮ ওয়ানডেতে ৫৯টি এবং ২৫ টি-২০তে ৩৫টি উইকেট পেয়েছেন সাবেক এই পেসার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!