সিরিজের মাঝেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড
ক্রাইস্টচার্চে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলংকা। এরই মধ্যে শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা। শেষ দিনে কিউইদের জয়ের জন্য প্রয়োজন ২৫৭ রান। তবে সিরিজের মাঝেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড।
হ্যামস্ট্রিং ও মেরুদণ্ডের ডিস্কে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইল ওয়াগনার। রোববার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এক টুইট বার্তার দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুই জায়গায় চোট পেয়েছেন ওয়াগনার। মেরুদণ্ডের ডিস্কের সমস্যায় ভুগছেন তিনি। সঙ্গে তার ডান হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিজ্ঞ এই পেসারকে পাচ্ছে না কিউইরা।
.png)
এর আগে পিঠে ও পায়ে অস্বস্তি অনুভব করায় লঙ্কানদের বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে মাঠ ছাড়েন ওয়াগনার। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় চতুর্থ দিন মাঠে নামতে পারেননি তিনি। তবে ব্যাটিংয়ের প্রয়োজন হলে পাওয়া যাবে তাকে।
প্রায় ৭ বছর পর টেস্ট খেলার হাতছানি ৩২ বছর বয়সী ব্রেসওয়েলের সামনে। ২০১৬ সালে সবশেষ টেস্ট খেলেছেন তিনি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলা এই পেসারের নামের পাশে উইকেট ৭২টি। ইনিংসে ৫ বা এর বেশি উইকেট নিয়েছেন ২ বার।