[ খেলা ]
খাজাকে কোহলির সান্ত্বনা
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে জয় তুলে নিয়েছে ভারত। চার ম্যাচের এ সিরিজে ২-১ এর ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে রোহিতরা।
সিরিজ হারায় দুর্দান্ত ব্যাটিং করা অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন। পরে তাকে সান্ত্বনা দিতে এগিয়ে যান বিরাট কোহলি।
বোর্ডার-গাভাস্কার ট্রফির শুরুটা হয়েছিল নাগপুর টেস্ট দিয়ে। এরপর দিল্লি হয়ে ইন্দোরের তৃতীয় টেস্ট। আর সবশেষ টেস্টটি হয় আহমেদাবাদে।
.png)
আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ শেষে সুন্দর এক দৃশ্যের জন্ম দিয়েছেন ভারতের তারকা ব্যাটার কোহলি।
নিজের সই করা জার্সি উসমান খাজা ও অ্যালেক্স ক্যারিকে উপহার দেন কোহলি। পরে সেই উপহার দেওয়ার ভিডিও বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, শেষ টেস্টের পর কিং কোহলি অস্ট্রেলিয়ান সতীর্থদের বিশেষ স্মৃতিচিহ্ন দিলেন। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!