ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির মুকুটে নতুন পালক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ১৪ মার্চ ২০২৩
কোহলির মুকুটে নতুন পালক
বিরাট কোহলি

বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে ক্যারিয়ারের ৭৫তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি। তবে ডাবল সেঞ্চুরির আক্ষেপ থাকলেও শেষ টেস্টে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে নতুন রেকর্ড গড়লেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০তে অন্তত দশবার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে রেকর্ড করেছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত আর কোনো ক্রিকেটারেরই এ কীর্তি নেই।

পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ৩৮বার ম্যাচ সেরা হয়েছেন কোহলি। এর মধ্যে টি-২০ ১৫বার এবং টেস্টে ১০ বার ম্যাচসেরা হলেন এ ডানহাতি ব্যাটার।

Advertisement

আহমেদাবাদ টেস্ট শেষে কোহলি বলেছেন,একজন খেলোয়াড় হিসেবে নিজের কাছে যে প্রত্যাশা থাকে, সেটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গত ১০ বছর যেভাবে খেলেছি, তেমন খেলতে পারছিলাম না। তাই একটু সময় নিচ্ছিলাম। আগের মতো খেলার চেষ্টা করছিলাম। নাগপুরের প্রথম ইনিংসেই বুঝতে পেরেছিলাম, অনেকটা ভাল ব্যাট করছি।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য থাকে দলের জন্য যত বেশি সময় সম্ভব ব্যাট করা। সব সময় উইকেটে থাকার চেষ্টা করি। একটা পর্যায় পর্যন্ত উইকেটে থাকতে পারলেও আগের মতো পারছিলাম না কিছুদিন। এ জন্য কিছুটা হতাশ লাগছিল। এই টেস্টটা আবার আগের মতো করে খেলতে পেরে ভাল লাগছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!