ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রীতমের জোড়া গোলে মুক্তবিহঙ্গকে হারাল হকি ঢাকা ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ১৪ মার্চ ২০২৩
প্রীতমের জোড়া গোলে মুক্তবিহঙ্গকে হারাল হকি ঢাকা ইউনাইটেড
ছবি: সংগৃহীত

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে হকি ঢাকা ইউনাইটেড। মঙ্গলবার (১৪ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তবিহঙ্গ তরুণ সংঘকে ৩-১ গোলে পরাজিত করে হকি ঢাকা। 

প্রীতম রায়ের জোড়া গোলে পূর্ণ পয়েন্ট তুলে মাঠ ছাড়েন হকি ঢাকা ইউনাইটেডের খেলোয়াড়রা। জয়ী দলের পক্ষে অপর গোলটি করেন তাউহিদ। মুক্তবিহঙ্গের হয়ে ম্যাচের অন্তিম মূহূর্তে এক গোল শোধ দেন অধিনায়ক প্রিন্স।

দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে নিজেদের অবস্থান ধরে রাখল হকি ঢাকা। এর আগে হকি ঢাকা তাদের প্রথম ম্যাচে পরাজিত করে ফরাশগঞ্জকে।

Advertisement

আজ ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে প্রীতমের গোলে এগিয়ে যায় হকি ঢাকা। ১-০ তে এগিয়ে যাওয়া দলটি এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালাতে থাকে। কিন্তু মুক্তবিহঙ্গের শক্ত রক্ষণের মুখে বাধা পড়ে।

দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টার গোলশূন্য অবস্থায় টার্ফ ছাড়ে দুদল। ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে মুক্তবিহঙ্গের রক্ষণ ভেদ করেন হকি ঢাকা ইউনাইটেডের খেলোয়াড়রা। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তাউহিদ ২-০।

৫৭ মিনিটে প্রীতমের গোলে ব্যবধান ৩-০ তে বাড়িয়ে নেয় হকি ঢাকা। অবশ্য পরের মিনিটে মুক্তবিহঙ্গের প্রিন্স এক গোল শোধ দিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। 

এদিকে দিনের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। জয়ী দলের হয়ে ৩৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন শান্ত। ফরাশগঞ্জ তাদের প্রথম ম্যাচে হারলে আজ জয় নিয়ে মাঠ ছাড়ায় খুশি দলটির কোচ আব্দুল্লাহ পিরু।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!