ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

সিলেটে পৌঁছেছেন মিরাজ-শান্তরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ১৬ মার্চ ২০২৩
সিলেটে পৌঁছেছেন মিরাজ-শান্তরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এজন্য ক’দিন আগেই সিলেটে পৌঁছে গেছে আইরিশরা। এবার পুণ্যভূমিতে পৌঁছালেন মিরাজ-শান্তরা।

বৃহস্পতিবার সকাল ১১টার ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেটে পৌঁছায় টাইগার বাহিনী। এরপর সেখানকার একটি পাঁচতারকা হোটেলে উঠেছে টিম টাইগার্স।

মঙ্গলবার মিরপুরে ইংল্যান্ডকে টি-২০তে সিরিজে হোয়াইট ওয়াশের কীর্তি গড়ে বাংলাদেশ। এরপর থেকে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটছে টাইগারদের। 

Advertisement

ইংলিশ বধের পরপরই আইরিশদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে তামিম-সাকিবরা। আর সে লক্ষ্যেই আজ সিলেটে রওনা হয়েছেন তারা।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। 

এরপর টি-২০ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়। 

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। 

ওয়ানডে সিরিজ

তারিখ - ম্যাচ - সময় - ভেন্যু
১৮ মার্চ - প্রথম ওয়ানডে - দুপুর ২টা - সিলেট
২০ মার্চ - দ্বিতীয় ওয়ানডে - দুপুর ২টা - সিলেট
২৩ মার্চ - তৃতীয় ওয়ানডে - দুপুর আড়াইটা - সিলেট

টি-২০ সিরিজ

তারিখ - ম্যাচ - সময় - ভেন্যু
২৭ মার্চ - প্রথম টি-২০ - দুপুর ২টা - চট্টগ্রাম
২৯ মার্চ - দ্বিতীয় টি-২০ - দুপুর ২টা - চট্টগ্রাম
৩১ মার্চ - তৃতীয় টি-২০ - দুপুর ২টা - চট্টগ্রাম

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!