[ খেলা ]
তিন মিনিটেই হ্যাটট্রিক করলেন এই ফুটবলার
ছবি: সংগৃহীত
বুধবার উয়েফা কনফারেন্স লিগে তুরস্কের ক্লাব বাসাকসেহির মুখোমুখি হয়েছিল বেলজিয়ান ক্লাব গেন্ট। শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাত্র তিন মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েছেন গেন্টের ফরোয়ার্ড গিফট ইমানুয়েল অরবান।
এদিন রাতে বাসাকসেহিরের বিপক্ষে মাত্র তিন মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বেলজিয়ান ক্লাব গেন্টের ২০ বছর বয়সী স্ট্রাইকার গিফট।
ম্যাচের প্রথমার্ধে ৩১ থেকে ৩৪ মিনিটের মধ্যে এ তিনটি গোল করেন ইমানুয়েল। যা ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে দ্রুততমও।
ইমানুয়েল অরবানের হ্যাটট্রিকের ওপর ভর করে তুরস্কের ক্লাব বাসাকসেহিরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গেন্ট।
.png)
প্রথম লেগে এই দুই দলের দেখায় ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে গোলে জিতে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়ান ক্লাব গেন্ট।
এর আগে ২০০০ সালের আগস্টে স্কটিশ জায়ান্ট জুয়েনেস এসচের বিপক্ষে প্রথমবার তিন মিনিটে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন মার্ক বুরচিল।
তবে উয়েফা বলছে, গিফট ইমানুয়েল অরবানের করা হ্যাটট্রিকটি বুরচিলের করা হ্যাটট্রিক থেকেও দ্রুততম।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইউরোপিয়ান ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!