ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

রিয়াদকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ১৭ মার্চ ২০২৩
রিয়াদকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে
ছবি: ডেইলি বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে আইরিশরা।

শনিবার দুপুর দুইটায় সিলেটে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

আসন্ন সিরিজে বাংলাদেশের ওয়ানডে দলের স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। বিষয়টি নিয়ে হাথুরু বলেন, মাহমুদউল্লাহ এখনো অতীত হননি।

সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন ছুটে যেতেই টাইগার কোচ বলেন, আমাকে ব্যাখ্যা করার সুযোগও দিলেন না। আপনার নিজের মতামত দিলেন, এটা আসলে মতই।  আমি মনে করি না সে অতীত হয়ে গেছে। 

Advertisement

তিনি আরো বলেন, আমরা যেটা করতে চাচ্ছি, বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ারের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি কোনো দায়িত্বের জন্য এমন। 

হাথুরুসিংহের ভাষ্যে, ‘ওই সুযোগটা আমরা নিতে চাই, বিশ্বকাপের আগে ১৫টা ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। মাহমুদউল্লাহ এখনও আছে।’

এখানেই অবশ্য থেমে থাকেননি সাংবাদিকরা। ২১৮ ম্যাচ খেলে ৩৫.৩৫ গড় ও ৭৬.১৭ স্ট্রাইক রেটে ৪ হাজার ৯৫০ রান করেছেন রিয়াদ। ‘প্লেয়ার পুল’ বাড়ানোর জন্য যাদের নেওয়া হচ্ছে, তারা যদি ভালো করেন; তাহলে কি রিয়াদের ক্যারিয়ার শেষ?

নতুনরা ভালো খেললে রিয়াদের ক্যারিয়ার এখানে শেষ কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে জানিয়েছেন, এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাচ্ছেন এটা খুঁজতে আমরা মাহমুদউল্লাহকে নিয়ে কী ভাবছি। সে অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা নতুনদেরও সুযোগ দিয়ে দেখতে চাই। এর মানে এই না যে কেউ ভালো করলেই তার (রিয়াদ) ক্যারিয়ার শেষ, এখনও যথেষ্ট ম্যাচ বাকি আছে।

এর আগে আইরিশদের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দলে জায়গা হয়নি রিয়াদের। আর এতেই ক্রীড়া বিশ্লেষকরা ভাবছেন, হয়তো এখানেই শেষ হচ্ছে রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার।

তবে এই সিরিজে রিয়াদকে বাদ নয়, বরং বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!