ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘সাকিব-আরাভ’ ইস্যু, যা বললো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪, ১৯ মার্চ ২০২৩
‘সাকিব-আরাভ’ ইস্যু, যা বললো বিসিবি
সাকিব আল হাসান

সাকিব আর বিতর্ক যেন একই সুতোয় গাঁথা। মাঠের পারফরম্যান্সে সাকিব যতটা সাবলীল, ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই আলোচিত। ক্যারিয়ারের নানা সময়ে বিতর্কিত কর্মকান্ডে নাম জড়িয়েছেন তিনি। আর এ কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন বহুবার।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে অধিনায়কত্ব ও দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেটপ্রেমীদের আনন্দে ভাসিয়েছেন। ওই সিরিজ শেষ করে দুবাইয়ে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। 

তবে সেসব সমালোচনা-বিতর্ক একপাশে রেখে মাঠের ক্রিকেটে সাকিব অনন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেই ব্যাট হাতে করেছেন ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৩ রান। বল হাতেও প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

Advertisement

এবার সাকিব ইস্যুতে মুখ খেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্রিকেট অপারেশন্সের (সিও) চেয়ারম্যান জালাল ইউনুস। 

তিনি বলেছেন, পুরো ব্যাপারটা মিডিয়ায় দেখেছি, শুনেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। বলতে গেলে একদিনের ব্যবধানে এটা হয়েছে।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, একটা সিরিজ শেষ হলো, আরেকটা সিরিজ যখন শুরু হলো; এর ফাঁকেই এটা হয়েছে। বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন তাদের জিজ্ঞেস করার এখনো সুযোগ হয়নি। সিরিজ শেষ হোক, অবশ্যই এই ব্যাপারে আমরা জানতে চাইবো।

জালাল ইউনুস বলেন, ‘কী ঘটনা ঘটেছে, কী না ঘটেছে, কার ইনভলভমেন্ট কী, এগুলো আমাদের ব্যাপার না। আমরা বোর্ড থেকে দেখব আমরা কতটুকু এখানে কনসার্ন। সে ব্যাপারটাই বেশি গুরুত্ব দেবো।’ 

তিনি আরো বলেন, এটা নিয়ে যদি হইচই বেশি করি কিছু না জেনে। এটা তার পারফরম্যান্সেও তো একটা সমস্যা হবে। আমার মনে হয় আগে ব্যাপারটা জানি আমরা সবাই। সবারই এখানে সমর্থন দরকার।

‘যদি সে না জেনে থাকে, যেটা বললেন, তাহলে তাকে পরামর্শ দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি’- যোগ করেন ইউনুস। 

সাকিব দেশের সম্পদ বলেও মন্তব্য করেন জালাল ইউনুস। তিনি বলেন, সাকিব শুধু বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!