ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপা আমেরিকার ফাইনালে আজ রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ১৯ মার্চ ২০২৩
কোপা আমেরিকার ফাইনালে আজ রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই বিশেষ কিছু। সেটার মঞ্চ যেমনই হোক না কেন। চলমান কনমেবল বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এর ফাইনাল নিশ্চিত করেছে দুই দল। শিরোপার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হবে তারা।

টুর্নামেন্টটির চতুর্থ আসর বসেছে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের দেশে। কনমেবল বিচ সকার কোপা আমেরিকার আগের তিন আসরের মধ্যে দুটিরই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয় প্যারাগুয়ে।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েই তৃতীয় শিরোপার খোঁজে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেলেসাওরা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক আর্জেন্টিনা হারায় কলম্বিয়াকে। সে সঙ্গে প্রথমবারের মতো কনমেবল বিচ সকার কোপা আমেরিকার ফাইনালে ওঠে মেসি-ডি মারিয়ার দেশের বিচ ফুটবলাররা। 

Advertisement

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ১২টায় আর্জেন্টিনার স্টেডিও অ্যারেনায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-প্যারাগুয়ে। ম্যাচটিতে ৭-৪ গোলে জয় পায় ব্রাজিল। দিনের অপর ম্যাচটি একই মাঠে বাংলাদেশ সময় রাত দেড়টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা-কলম্বিয়া। ম্যাচটিতে স্বাগতিকরা ২-০ গোলে জিতে। 

আজ (১৯ মার্চ) রাত বাংলাদেশ সময় রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের নজর থাকবে তৃতীয় শিরোপার দিকে আর স্বাগতিক আর্জেন্টিনার লক্ষ্য প্রথম শিরোপা। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৮-২ গোলে হারিয়েছিল ব্রাজিলের বিচ ফুটবলাররা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!