ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ মুহূর্তে গোল খেয়ে জয়বঞ্চিত চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ১৯ মার্চ ২০২৩
শেষ মুহূর্তে গোল খেয়ে জয়বঞ্চিত চেলসি
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে এভারটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। এর মাধ্যমে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার স্বপ্ন প্রায় ফিকে হয়ে গেছে ব্লুজদের।

স্ট্যামফোর্ড ব্রীজে ৮৯ মিনিটে এলিস সিমসের এভারটন ক্যারিয়ারের প্রথম গোলে চেলসির জয়ের আশা শেষ হয়ে যায়। এর আগে বিরতির ছয় মিনিটের মাথায় জোয়াও ফেলিক্সের গোলে ডেডলক ভাঙ্গে চেলসি।

৬৯ মিনিটে কর্নার থেকে আব্দুলায়ে ডুকুরের হেডের গোলে সমতায় ফিরে এভারটন। ৭৫ মিনিটে বেন গডফ্রে ও জেমস টারকোভস্কি ডি বক্সের ভিতর রেসি জেমসকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় চেলসি।

Advertisement

কেই হাভার্টজ ঠান্ডা মাথায় জর্ডান পিকফোর্ডকে উল্টো দিকে পাঠিয়ে চেলসিকে এগিয়ে দেন। কিন্তু সিমস কেপা আরিজাবালাগাকে পরাস্ত করলে সব ধরনের প্রতিযোগিতায় চেলসি টানা চতুর্থ জয় বঞ্চিত হয়।

এদিকে উল্ফসকে ৪-২ গোলে পরাজিত করে রেলিগেশন জোন থেকে উপরে উঠতে সক্ষম হয়েছে লিডস। গত ১৩ ম্যাচে এই প্রথম জয় তুলে নিল সফরকারীরা। এই জয়ে ড্রপ জোন থেকে তিন পয়েন্ট উপরে উঠে টেবিলের ১৪তম স্থানে রয়েছে লিডস। 

উনাই এমেরির অধীনে অ্যাস্টন ভিলা তাদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে। কাল তারা ঘরের মাঠ ভিলা পার্কে বোর্নমাউথকে ৩-০ গোলে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে। এই জয়ে ভিলা ইউরোপীয়ান পজিশন থেকে আর মাত্র চার পয়েন্ট দূরে রয়েছে তারা। 

এদিকে ঘরের মাঠে লিস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুলকে হটিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসার সুযোগ হাতছাড়া করেছে ব্রেন্টফোর্ড। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!