মাত্র ১১ ওভারে ওয়ানডে জয়, যা বলছেন স্মিথ
ঘরের মাটিতে খেলা। এছাড়াও রয়েছে নিজের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। তবুও পারলো না ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। আর টিম অস্ট্রেলিয়া জয় তুলে নিয়েছে মাত্র ১১ ওভারে। যা বিশ্বাস করতে পারছেন না দলটির অধিনায়ক স্টিভ স্মিথ।
বুধবার চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১১৭ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিলো ১০ উইকেটের ব্যবধানে, কেবল ১১ ওভারেই, ১২১ রান করে!
ঘরের মাঠে ভারত এতবড় লজ্জার মুখোমুখি হবে, তা দুঃস্বপ্নেও কল্পনা করেনি তারা। ৩৯ ওভার (২৩৪ বল) বাকি থাকতে ম্যাচ জয়- এ যেন রূপকথার গল্প। ব্যাটে-বলে পুরোপুরি আত্মসমর্পণ করেছে রোহিত শর্মার দল।
.png)
ম্যাচ জিতে যাওয়ার পর বিস্ময়ের ঘোর লেগেছে স্মিথের। তিনি বলেন, ‘এটি একটি দ্রুততম ম্যাচ ছিল। মাত্র ৩৭ ওভারে ম্যাচ শেষ, আপনি খুব একটা এমন ম্যাচ দেখতে পাবেন না। নতুন বলে তাদের চাপে ফেলেন স্টার্ক।’
তিনি আরো বলেন, ‘এটা দিনের একটি সুন্দর শুরু ছিল। জানতাম না উইকেট কিভাবে খেলাবে। মনের মধ্যে কোন কিছুই ছিল না। এটা ছিল সেখানে গিয়ে আমাদের দক্ষতা বাস্তবায়ন করতে হবে এবং আশা করেছিলাম ভারতীয়দের চাপে ফেলব।’